১৩ বছর পর চলতি বছরেই হাওড়া পুরভোট! মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর - 24 Ghanta Bangla News
Home

১৩ বছর পর চলতি বছরেই হাওড়া পুরভোট! মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Spread the love

হাওড়া: দীর্ঘ ১৩ বছর পর অবশেষে ভোট হতে চলেছে হাওড়া পুরসভায় (Howrah Municipal Corporation)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ডিলিমিটেশন ও নানা আইনি জটিলতায় আটকে থাকা এই …

হাওড়া: দীর্ঘ ১৩ বছর পর অবশেষে ভোট হতে চলেছে হাওড়া পুরসভায় (Howrah Municipal Corporation)। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ডিলিমিটেশন ও নানা আইনি জটিলতায় আটকে থাকা এই পুরভোট চলতি বছরেই সম্পন্ন হবে বলে বৃহস্পতিবার সাফ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে হাওড়ায় এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পুর এলাকার নাগরিক পরিষেবা এবং একগুচ্ছ জনমুখী উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনার এই বৈঠকে উপস্থিত ছিলেন শিবপুরের বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। (Howrah Municipal Corporation election)

প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “হাওড়া শহরের প্রাথমিক ও মৌলিক চাহিদাগুলো দ্রুত পূরণ করা হবে। ডিলিমিটেশনের বকেয়া কাজ সম্পূর্ণ করে এই বছরের মধ্যেই হাওড়া পুরসভার ভোট প্রক্রিয়া সম্পন্ন করা হবে।” তিনি জানান, আপাতত আগামী ৩ মাসের একটি আপৎকালীন অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। একই সঙ্গে যতদিন না নির্বাচিত বোর্ড গঠন হচ্ছে, ততদিন পর্যন্ত পুরসভা কীভাবে চলবে তারও একটি রূপরেখা তৈরি করা হচ্ছে।

জলাশয় ভরাট রুখতে ও নাগরিক পরিষেবায় জোর

হাওড়া শহরের ভোল বদলে দিতে একগুচ্ছ মাস্টারপ্ল্যান নিয়েছে নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী জানান, এলাকায় পর্যাপ্ত পানীয় জল সরবরাহ, সামগ্রিক পরিচ্ছন্নতা এবং বেহাল নিকাশি ব্যবস্থার আমূল সংস্কারের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। এছাড়া বিগত জমানায় হাওড়া জুড়ে যতগুলি জলাশয় বেআইনিভাবে বুজিয়ে ফেলা হয়েছে, সেগুলি দ্রুত চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

অনুপ্রবেশকারীদের নিয়ে হাওড়া পুলিশকে চরম হুঙ্কার

উন্নয়নমূলক ঘোষণার পাশাপাশি এদিন অনুপ্রবেশকারী ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবারই রাজ্য জুড়ে অনুপ্রবেশ রুখতে সরকারের নতুন কড়া বিধি কার্যকর হয়েছে। সেই সূত্র টেনেই হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারকে (CP) নজিরবিহীন নির্দেশ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “এবার থেকে হাওড়া স্টেশনে কোনও অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁদের আর আদালতে পেশ করে সময় নষ্ট করা হবে না। সরাসরি স্পট থেকে তুলে দেওয়া হবে বিএসএফ (BSF)-এর হাতে। তারা সীমান্তে ওপারে পুশব্যাক করবে।” মুখ্যমন্ত্রীর এই নয়া কড়া দাওয়াইয়ের পর হাওড়া স্টেশন চত্বরে নিরাপত্তা ও নজরদারি আরও আঁটসাঁট করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *