অফিসের হাওয়ায় কমছে মনোযোগ, বুড়িয়ে যাচ্ছে ত্বক, কেন জানেন? - 24 Ghanta Bangla News
Home

অফিসের হাওয়ায় কমছে মনোযোগ, বুড়িয়ে যাচ্ছে ত্বক, কেন জানেন?

Spread the love

অফিসের পরিবেশে কেন ক্লান্ত দেখায়?

আজকাল বেশিরভাগ অফিসই শীতাতপ নিয়ন্ত্রিত। চারপাশ বদ্ধ থাকে। হাওয়া চলাচলের জায়গা নেই বললেই চলে। এর জেরে সময়ের সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে কার্বন ডাই অক্সাইড, ধূলিকণা, অ্যালার্জেন এবং আসবাবপত্র বা ক্লিনিং প্রোডাক্ট থেকে নির্গত ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস (VOCs) জমা হতে থাকে। বাতাসে যখন এই সব টক্সিক উপাদানের মাত্রা বাড়তে থাকে, তখন মানুষের কর্মক্ষমতা ও চিন্তাভাবনার ক্ষমতা কমে যায়। তাই এমপ্লয়রাদের অধিকাংশই দিনের শেষে মানসিক ও শারীরিক ভাবে ক্লান্ত বোধ করে। এ ছাড়া দীর্ঘক্ষণ অফিসে থাকলে মাথাব্যথা, চোখে জ্বালা ভাব এবং ব্রেন ফগের মতো সমস্যা দেখা দেয়। এগুলো সবই হয় অফিসের খারাপ বাতাসের জেরে।

শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে যে অ্যালার্জির সমস্যা বাড়ে, এটা প্রায় সকলেই জানেন। বদ্ধ এসি রুমে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও অনেক বেশি। তাই দীর্ঘক্ষণ শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থাকলে কাশি, হাঁচির মতো সমস্যা দেখা দেয়। তবে আরও এক প্রভাব পড়ে ত্বক ও চুলের উপর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *