হুগলির গোঘাট এলাকা রহস্যজনক বস্তু উদ্ধার
গ্রামবাসীদের একাংশের দাবি, স্থানীয় তৃণমূলের লোকজন এই অস্ত্রগুলি জড়ো করেছিল। কিছু অস্ত্র সুযোগ বুঝে সরিয়ে নেওয়া হয়েছে। কিছু অস্ত্র গর্তে চাপা দিয়ে রাখা ছিল। এক গ্রামবাসী বলেন, ‘এরা নির্বাচনের আগে অস্ত্র জোগাড় করে রেখেছিল। নির্বাচনে জেতার পরে এলাকায় সন্ত্রাস, হামলা করার জন্যে এগুলি জোগাড় করা হয়েছিল।’