বেড়াতে গিয়ে টু-ডু লিস্টের চক্করে ক্লান্ত? মন শান্ত করতে ট্রাই করুন নতুন ট্রাভেল ট্রেন্ড ‘ডাস্কিং’ - 24 Ghanta Bangla News
Home

বেড়াতে গিয়ে টু-ডু লিস্টের চক্করে ক্লান্ত? মন শান্ত করতে ট্রাই করুন নতুন ট্রাভেল ট্রেন্ড ‘ডাস্কিং’

Spread the love

‘ডাস্কিং’ আসলে কী? (What is Dusking?)

নামের মতোই এর নিয়মও অত্যন্ত সহজ এবং রোমান্টিক। এর মূলত দুটি অলিখিত নিয়ম রয়েছে— প্রথমত, জীবনের গতিকে একদম ধিমে বা স্লো করে দেওয়া, এবং দ্বিতীয়ত, শান্ত মনে সূর্যাস্তের দৃশ্য (Sunset) উপভোগ করা।

সারাদিন অলসভাবে কাটানোর পর, ঠিক গোধূলি লগ্নে বা ‘গোল্ডেন আওয়ার’-এ (Golden Hour) আপনি ঘর থেকে বেরোবেন। আপনার সামনে তখন একটাই মাত্র লক্ষ্য থাকবে— দিগন্তে সূর্যকে হারিয়ে যেতে দেখা। এই পুরো প্রক্রিয়ার মধ্যে কোনও মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা ছবি তোলার তাগিদ থাকবে না। ‘সারাদিনে আমাকে এই এই লক্ষ্য পূরণ করতেই হবে’— হাসল কালচারের (Hustle Culture) এই বিষাক্ত মানসিকতাকে হোটেলের ঘরের বাইরে ফেলাই হলো ডাস্কিং-এর আসল উদ্দেশ্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *