অশ্লীলতা নয়, প্রাধান্য পেয়েছে একাকিত্ব ও হতাশা
স্পন্দন মুখোপাধ্যায়ের নির্দেশনায় কলিকথা নাট্যদলের প্রযোজনায় মঞ্চে উঠে এল বাদল সরকারের সেই ‘বিবর’ নাটকটি। ২০ মে, মধুসূদন মঞ্চে। যেখানে আধুনিক শহরে মধ্যবিত্ত মানুষের একাকিত্ব, হতাশা ও আত্মসংকটকে গভীর ভাবে তুলে ধরা হয়েছে। নাটকের কেন্দ্রীয় চরিত্র প্রদ্যোৎ, যে কিনা সমাজের প্রচলিত নিয়ম, ভণ্ডামি এবং যান্ত্রিক জীবনের প্রতি বিরক্ত, বীতশ্রদ্ধ ও অসন্তুষ্ট।