মজুত করা বোমা বিস্ফোরণের জেরে বিপত্তি, আহত একই পরিবারের চার জন
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে মাড়গ্রামের ধুলাফেলা মোড়ে। ডালু শেখ নামে এক বাসিন্দার বাড়িতে এই বিস্ফোরণ হয়। একাধিক বোমা বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। ওই আওয়াজ শোনার পরেই বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জানতে পারেন, বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন ডালু শেখের পরিবারের চার জন। আহতদের উদ্ধার নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখান থেকে বর্ধমান নিয়ে যাওয়া হয় তাঁদের।