IPL-এ খেলতে আর বাধা থাকল না পাকিস্তানের এই বোলারের, কী ভাবে অসম্ভবকে সম্ভব করলেন?
কী ভাবে ব্রিটিশ নাগরিক হলেন আমির
৩৬ বছর বয়সি মহম্মদ আমিরের স্ত্রী নর্গিস খান (Nargis Khan) ব্রিটিশ নাগরিক হওয়ায় এই নাগরিকত্ব পেয়েছেন তিনি। তাঁর স্ত্রী ব্রিটিশ নাগরিক হওয়ার কারণেই তাঁর কেস সহজ ভাবে এগিয়েছে। আমির আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তবে তিনি এখনও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলছেন। পাকিস্তান সুপার লিগে (PSL) তিনি ভালো পারফর্ম করেছেন। এখন তাঁর লক্ষ্য হলো ২০২৭ সালের IPL-এ খেলা এবং সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার ইচ্ছাও তিনি আগেই প্রকাশ করেছেন।
পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের IPL অভিজ্ঞতা
২০০৯ সালের পর থেকে পাকিস্তানের ক্রিকেটারদের IPL-এ খেলা পুরোপুরি বন্ধ রয়েছে। তবে এর পরও কিছু পাকিস্তানি বংশোদ্ভূত বা পাকিস্তানে জন্মানো ক্রিকেটার IPL-এ খেলেছেন। যেমন আজ়হার মাহমুদ (Azhar Mahmood), যিনি পরে ব্রিটিশ নাগরিক হয়ে পাঞ্জাব কিংসের (PBKS) হয়ে খেলেছিলেন। আবার সিকান্দার রাজা (Sikandar Raza), যিনি পাকিস্তানে জন্মেছিলেন কিন্তু জ়িম্বাবোয়ের হয়ে খেলেন, তিনিও IPL-এ অংশ নিয়েছেন।