Annapurna Bhandar DBT link: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে ব্যাঙ্কে ছুটতে হবে না, বাড়ি বসেই DBT লিঙ্ক করে নিন এভাবে... | Annapurna Bhandar DBT Link Process: Get Annapurna Bhandar Money Without Visiting Bank, Complete DBT Linking Guide - 24 Ghanta Bangla News
Home

Annapurna Bhandar DBT link: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে ব্যাঙ্কে ছুটতে হবে না, বাড়ি বসেই DBT লিঙ্ক করে নিন এভাবে… | Annapurna Bhandar DBT Link Process: Get Annapurna Bhandar Money Without Visiting Bank, Complete DBT Linking Guide

Spread the love

কলকাতা: রাজ্যে চালু হচ্ছে বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্প। মঙ্গলবারই অন্নপূর্ণা ভাণ্ডারের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প, যা এতদিন বাংলায় চালু ছিল না, তাও চালু হচ্ছে। প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধি (PM Kisan Samman Nidhi) থেকে শুরু করে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-আর্থিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য করতে হবে ডিবিটি লিঙ্ক (DBT Link)। কী এই ডিবিটি লিঙ্ক? কীভাবেই বা বাড়িতে বসে ডিবিটি লিঙ্ক করাবেন?

ডিবিট হল ডিরেক্ট বেনেফিট ট্রান্সফার (Direct Benefit Transfer)। যে কোনও সরকারি প্রকল্প যাতে সরাসরি গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়ে, তার জন্যই এই ব্যবস্থা। সরাসরি ব্যাঙ্কে ডিপোজিট না করলে, অনেক সময়ই যোগ্য, বৈধ গ্রাহকদের প্রাপ্য টাকা চুরি হয়ে যেত। তাই এই উদ্যোগ।

রাজ্যে নতুন বিজেপি সরকারের অধীনে আর্থিক প্রকল্পগুলি শুরু করার ঘোষণার পরই ব্যাঙ্কগুলিতে উপচে পড়া ভিড়। সবাই ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন। তবে অনেকেই জানেন না যে অনলাইনেও ডিবিটি করা যায়। এর জন্য ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই।

কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন?

এনপিসিআই (NPCI) ও উমঙ্গ অ্যাপ থেকে ডিবিটি লিঙ্ক করা যায়।

এনপিসিআই-র ক্ষেত্রে 

  • প্রথমে NPCI-র অফিসিয়াল ওয়েবসাইট- https://www.npci.org.in/- এ ক্লিক করতে হবে।
  • তারপর হোমপেজে কাস্টমার অপশনটিতে ক্লিক করতে হবে।
  • সেখানে ভারত আধার সিডিং এনরোলমেন্ট (Bharat Aadhaar Seeding Enrollment) বলে একটি অপশন পাবেন। সেই লিঙ্কে ক্লিক করুন।
  • এবার আধার সিডিং- ডি-সিডিং (Aadhaar Seeding/De-seeding) অপশন আসবে। তাতে ক্লিক করুন।
  • এবার নিজের আধার নম্বর দিতে হবে।
  • এরপর রিকোয়েস্ট ফর আধার সিডিং অপশনে ক্লিক করতে হবে।
  • যদি প্রথমবার সিডিং হয় অর্থাৎ আগে অন্য কোনও অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি না থাকে, তাহলে ফ্রেশ সিডিং  (Fresh Seeding) অপশন আসবে।
  • যদি একই ব্যাঙ্কের অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক থাকে, তাহলে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট (Movement Same Bank With Another Account) অপশন আসবে।
  • অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অপর একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে ডিবিটি করতে হলে, মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাঙ্ক টু অ্যানাদার অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে।
  • এবার রিকোয়েস্ট ফর আধার (Request for Aadhaar) অপশনে সিডিং-এ ক্লিক করুন।
    যে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে চান, সেই ব্যাঙ্ক লিস্ট থেকে বেছে নিন।
  • এবার সিডিং টাইপ থেকে নিজের প্রয়োজনীয় অপশন বেছে নিন।
  •  নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর লিখে নিচের টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করুন।
  • এরপর আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটি বসিয়ে কনফার্ম অপশনটিতে ক্লিক করলেই ডিবিটি হয়ে যাবে।

উমঙ্গ অ্যাপ থেকে ডিবিটি করবেন কী করে?

  • প্রথমে উমঙ্গ অ্যাপ ডাউনলোড করে বা অফিসিয়াল ওয়েবসাইট https://web.umang.gov.in/- এ ক্লিক করুন।
  • তারপর লগ ইন করুন নিজের মোবাইল নম্বর দিয়ে।
  • এবার সার্চ বক্সে আধার সিডিং অপশনে ক্লিক করুন।
  •  নিজের আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং ব্যাঙ্কের নাম সঠিকভাবে বসান।
  • এরপর ওটিপি ভেরিফিকেশন করে সাবমিট করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *