১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিতর্কিত গোল, প্রায় ৬০ বছর পরও মেলেনি উত্তর - 24 Ghanta Bangla News
Home

১৯৬৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিতর্কিত গোল, প্রায় ৬০ বছর পরও মেলেনি উত্তর

Spread the love

আজও কেউ নিশ্চিত করে বলতে পারেন না, বল সত্যিই গোল হয়েছিল কি না। ভিডিয়োতেও পরিষ্কার বোঝা যায় না। ইংল্যান্ডের সমর্থকেরা এটাকে গোল বলেন, কিন্তু জার্মানরা এখনও মনে করেন তাদের সঙ্গে অন্যায় হয়েছিল।

শেষ মুহূর্তে বদলে যায় ম্যাচ

এক সময় ইংল্যান্ড ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচ শেষ হওয়ার মুখে পশ্চিম জার্মানি ফ্রি-কিক পায়। বক্সে হঠাৎ গোলমালের মধ্যে উলফগ্যাং ওয়েবার (Wolfgang Weber) গোল করে ম্যাচ ২-২ করে দেন। এর পর অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কোচ আলফ র‌্যামসে (Alf Ramsey) ফুটবলারদের বলেন, ‘তোমরা একবার এগিয়ে ছিলে, আবার মাঠে গিয়ে জিতে এসো।’

অতিরিক্ত সময়েই হার্স্ট আরও দু’টি গোল করেন। শেষ গোলের সময় ধারাভাষ্যকার কেনেথ উলস্টেনহোম (Kenneth Wolstenholme) বলেছিলেন, ‘লোকজন মাঠে নেমে পড়ছে, সবাই ভাবছে খেলা শেষ…’। গোল হওয়ার পর তিনি বলেন, ‘এ বার সত্যিই শেষ!’

এই ম্যাচে হ্যাটট্রিক করে হার্স্ট বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বিশেষ জায়গা করে নেন। এখনও পর্যন্ত তিনিই একমাত্র ফুটবলার, যিনি বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *