পিছিয়ে পড়া মানুষের সংখ্যা জানা জরুরি, জাতিগণনা সংক্রান্ত মামলায় বলল সুপ্রিম কোর্ট
দেশে জনগণনার সঙ্গে যাতে জাতিগত গণনা না হয়, এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে তা নিয়ে শুনানি হয়। সেখানে বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবে না। প্রধান বিচারপতি বলেন, ‘জাতিগত জনগণনা হওয়া উচিত কি উচিত নয়, তা সরকারের নীতিগত সিদ্ধান্ত।’ তবে প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, সমাজে পিছিয়ে পড়া মানুষদের উন্নতির স্বার্থেই সরকারের কাছে এই সংক্রান্ত তথ্য থাকা উচিত।