দাপট ‘অস্ত’ গিয়েছে, তবু জাহাঙ্গিরকে নিয়ে ক্ষোভ কমছে না | Jahangir Khan Withdraws from Falta Re election, Residents Recall ‘Fear and Intimidation’
ফলতায় তাঁর দাপটে বাঘে-গরুতে নাকি এক ঘাটে জল খেত। এমনই অভিযোগ। সেই জাহাঙ্গির খান ফলতা আসনে পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিয়ে। ফলতার তৃণমূল প্রার্থী জানিয়ে দিয়েছেন, ২১ মে যে পুনর্নির্বাচন রয়েছে, সেই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। তাতে অবশ্য সেই আতঙ্কের দিনগুলি ভুলতে পারছেন না ফলতার বাসিন্দারা। জাহাঙ্গিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তাঁরা।