জাহাঙ্গিরের ঘোষণায় ‘ছক’ দেখছে এলাকার মানুষ, কী বলছেন? | Falta Residents Speak Out Against TMC Leader Jahangir Khan
ফলতার ত্রাস ছিলেন। একের পর একের নির্বাচন গিয়েছে। ভোটারদের ভোট দিতে দেননি বলে অভিযোগ। আর এবার রাজ্যে পালাবদল হতেই ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বিরুদ্ধ সরব হচ্ছেন এলাকায় মানুষ। ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির কীভাবে নির্যাতন চালাতেন, সে কথা তুলে ধরলেন মহিলারা। ‘পুষ্পা’ জাহাঙ্গিরের কঠোর শাস্তির দাবি জানালেন। ফলতার পুনর্নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন জাহাঙ্গির। তা নিয়ে কী বলছেন এলাকার মানুষ?