‘চকোলেটের শহর’ কোথায় রয়েছে জানেন? - 24 Ghanta Bangla News
Home

‘চকোলেটের শহর’ কোথায় রয়েছে জানেন?

Spread the love

বিশ্বে ‘চকোলেটের শহর’ নামে সবচেয়ে বেশি পরিচিত হলো হর্শে (Hershey)। এই শহরটিকে অনেকে ‘The Sweetest Place on Earth’ বলেও ডাকেন।

আমেরিকার এই শহরে বিখ্যাত দ্য হর্শে কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্বের অন্যতম জনপ্রিয় চকোলেট ব্র্যান্ডের সূচনা এখান থেকেই।

শহরটির নাম রাখা হয়েছিল চকোলেট ব্যবসায়ী মিলটন এস হার্শলের নামে । তিনি এই শহরকে গড়ে তুলেছিলেন।

এখনও এই শহরে বড় বড় চকোলেটের কারখানা রয়েছে। অনেক সময় পুরো শহর জুড়েই চকোলেটের মিষ্টি গন্ধ ভেসে আসে।

এখানকার ‘হর্শে’স চকোলেট ওয়ার্ল্ড’ হলো পর্যটকদের অন্যতম আকর্ষণ। মানুষ এখানে চকোলেট তৈরির প্রক্রিয়া দেখতে ও বিভিন্ন ধরনের চকোলেট উপভোগ করতে আসেন।

এখানে রয়েছে ‘হর্শেপার্ক’ নামে একটি জনপ্রিয় চকোলেট-থিম পার্কও, যেখানে অনেক ধরনের রাইড ও চকোলেট থিমের উপর তৈরি নানা জিনিস থাকে।

এখানকার শহরের অনেক রাস্তার লাইটগুলিও হর্শে কিসেস চকোলেটের আকারে ডিজ়াইন করা হয়েছে, যা শহরটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

এখানে বিভিন্ন সময় চকোলেট উৎসব ও মজার ইভেন্টও অনুষ্ঠিত হয়। শিশু ও বড় সকলের কাছে এগুলি খুব জনপ্রিয়। প্রতিবছর বহু পর্যটক এখানে আসেন এগুলি উপভোগ করতে। এই শহরের অর্থনীতির একটি বড় অংশও হলো এই চকোলেট শিল্প।

হর্শের অফিশিয়াল স্লোগানই হলো — ‘The Sweetest Place on Earth’। এই কারণেই শহরটি সারা পৃথিবীতে এই শহরটি ‘চকোলেটের শহর’ নামেও পরিচিত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *