খাটের নীচে ধড়, বাথরুমে কাটা মাথা! ঢাকায় ৮ বছরের মেয়ের ভয়াবহ পরিণতি, বাবা বললেন ‘বিচার চাই না’
‘আমি কোনও বিচার চাই না। কারণ আপনারা বিচার করতে পারবেন না। এই রাষ্ট্রে এমন নৃশংসতার বিচার পাওয়ার কোনো নজির নেই।’— কোল খালি হওয়া বাবার অবরুদ্ধ হাহাকার। মঙ্গলবার (১৯ মে) বাংলাদেশের ঢাকার পল্লবীতে ধর্ষণ করে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে আট বছরের একরত্তি মেয়ে রামিসা আক্তারকে। আর এই ঘটনার পরে বুধবার তার বাবা আব্দুল হান্নান মোল্লা, জানিয়েছেন, দেশের বিচার ব্যবস্থার উপরে তাঁর কোনও আস্থা নেই। তিনি বলেছেন, ‘১৫ দিন সংবাদমাধ্যমে এই নিয়ে শোরগোল হবে, তারপর আরও একটা নতুন ঘটনা ঘটবে আর মানুষ আমার মেয়ের কথা ভুলে যাবে।’