স্পোর্টস কমপ্লেক্স: শিগগির হবে কাজ
এই প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। তৃণমূল, সিপিএম-সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আন্দোলন করা হয়। বিজেপি অবশ্য রাজ্যের অসহযোগিতাতেই প্রকল্প হয়নি বলে অভিযোগ করেছে। নিশীথ বলেন, ‘এই কাজ অনেকদিন আগেই হয়ে যেত। রাজ্যের বিগত সরকার সহযোগিতা করেনি। ইতিমধ্যেই মন্ত্রকে কথা বলা হয়েছে। দ্রুত চিঠি পাঠানো হবে। ঘোষিত প্রকল্পে দ্রুততার সঙ্গে কাজ হবে।’