Salman Khan, Sangeeta Bijlani: ‘শার্টলেস’ সলমনকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না সঙ্গীতা! | Salman Khan Shirtless Post at 60: Ex Girlfriend Sangeeta Bijlani Reacts to Post on Loneliness - 24 Ghanta Bangla News
Home

Salman Khan, Sangeeta Bijlani: ‘শার্টলেস’ সলমনকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না সঙ্গীতা! | Salman Khan Shirtless Post at 60: Ex Girlfriend Sangeeta Bijlani Reacts to Post on Loneliness

Spread the love

সলমন খান (Salman Khan) মানেই পর্দায় ধামাকা আর অনুরাগী মহলে তুমুল উন্মাদনা। বয়স প্রায় ষাটের কোঠায়, কিন্তু এই বয়সে এসেও তিনি যে বলিউডের আসল ‘সুলতান’, তা আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেতা। সম্প্রতি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ‘শার্টলেস’ ছবি ভাগ করে নিয়েছেন ভাইজান। আর সেই ছবি ঘিরেই এখন তোলপাড় গোটা নেটদুনিয়া। শুধু সাধারণ অনুরাগীই নন, সলমনের এই সুগঠিত চেহারা দেখে কার্যত কুপোকাত তাঁর প্রাক্তন প্রেমিকা তথা অভিনেত্রী সঙ্গীতা বিজলানিও। বিচ্ছেদের এত বছর পরেও সলমনের এই ছবি দেখে কী করে বসলেন সঙ্গীতা?

ভাইজানের শেয়ার করা সেই ছবিতে দেখা গিয়েছে, একটি আবছা আলোয় ঘেরা ঘরে ডিভানের ওপর শুয়ে রয়েছেন তিনি। উন্মুক্ত চওড়া বুক আর পেশিবহুল টোনড ফিজিক দেখে একঝটকায় চোখ কপালে উঠেছে নেটনাগরিকদের। তবে এই হট অবতারের পাশাপাশি ছবির ক্যাপশনটি কিন্তু বেশ রহস্যময় এবং চিন্তার খোরাক জোগায়। একাকীত্ব নিয়ে নিজের ভেতরের এক গভীর অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা। সলমন লিখেছেন, “একা থাকা এবং একাকী বোধ করার মধ্যে দুটো আলাদা তফাত রয়েছে। একা থাকাটা মানুষের নিজের ইচ্ছেয় হয়, আর একাকীত্ব তখন গ্রাস করে যখন কেউ আপনার সঙ্গে থাকতে চায় না। এবার এর চেয়ে বেশি আর কী, সেটা আপনারাই বুঝে নিন।”

প্রিয় মানুষের মনের এমন খতিয়ান আর চোখের সামনে অমন চাবুক শরীর দেখে নিজেকে ধরে রাখতে পারেননি সঙ্গীতা বিজলানি। কমেন্ট বক্সে সলমনকে উদ্দেশ্য করে তিনি সরাসরি লিখে বসেন, “উফফ!” সঙ্গে জুড়ে দিয়েছেন একগুচ্ছ আগুনের ইমোজি। বিচ্ছেদের এতগুলো বসন্ত পেরিয়ে এসেও সলমন-সঙ্গীতার এই বন্ধুত্বপূর্ণ সমীকরণ দেখে আপ্লুত অনুরাগীরাও।

প্রাক্তনের পাশাপাশি সলমনের পোস্টে মন্তব্য করেছেন বিখ্যাত কোরিওগ্রাফার টেরেন্স লুইসও। সলমনের এই গভীর জীবনদর্শনের প্রশংসা করে তিনি লিখেছেন, “একেবারে একমত সলমন স্যার! একা থাকার সিদ্ধান্ত জীবনকে অনেক বেশি স্বাধীন ও খাঁটি করে তোলে, যা আনন্দ বা প্রেমের দরজা কখনও বন্ধ করে না।” অন্যদিকে সাধারণ ভক্তদের একজন লিখেছেন, “সুলতানকে টেক্কা দেওয়ার ক্ষমতা শুধু সুলতানের নিজেরই আছে।”
কাজের ক্ষেত্রে সলমন খানকে সম্প্রতি ‘রাজা শিবাজি’ ছবিতে জিভা মহালার ভূমিকায় একটি দুর্দান্ত ক্যামিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। আগামী দিনে তাঁকে ‘মাতৃভূমি’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখতে পাবেন দর্শক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *