Dibyendu Adhikari | সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের বাড়িতে দিব্যেন্দু অধিকারী, দেখা করলেন ক্যান্সার আক্রান্ত অনুভাস সামন্তর সঙ্গে
স্বাধীনতা সংগ্রামী সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত। তাঁর পরিবারের বর্তমান সদস্য অনুভাস সামন্ত। অনুভাস ক্যান্সার আক্রান্ত। সে মহিষাদল ব্লকের একজন অস্থায়ী কর্মী। সম্প্রতি ছেলের উন্নত চিকিৎসার জন্য অনুভাসের মা গিয়েছিলেন মহিষাদলের বিডিও জিষ্ণু দের কাছে। তবে অভিযোগ, বিডিও স্বাধীনতা সংগ্রামীর পরিবারকে অকথ্য ভাষায় কথাবার্তা বলার পাশাপাশি অপমান করেন এবং চেম্বার থেকে বের করে দেন। সোমবার, সেই বাড়িতেই পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী।