Amit Shah: মাওবাদী-মুক্ত ভারত নিয়ে বড় ঘোষণা শাহর, কী বললেন? | India is now free from maoism, says Union home minister Amit Shah - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: মাওবাদী-মুক্ত ভারত নিয়ে বড় ঘোষণা শাহর, কী বললেন? | India is now free from maoism, says Union home minister Amit Shah

Spread the love

কী বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?Image Credit: TV9 Bangla

বাস্তার: সময় বেঁধে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, ২০২৬ সালের মার্চের মধ্যে ভারত মাওবাদী-মুক্ত হবে। সেই লক্ষ্য যে পূরণ হয়েছে, তা জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছত্তীসগঢ়ের বাস্তারে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, ভারত এখন মাওবাদী-মুক্ত।” মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর যেসব জওয়ানের মৃত্যু হয়েছে, তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

কী বললেন অমিত শাহ?

২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে ভারত মাওবাদী-মুক্ত হবে বলে ঘোষণা করেছিল কেন্দ্র। সোমবার বাস্তারে এক অনুষ্ঠানে শাহ বলেন, “২০১৪ সালে নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আসার পর জম্মু ও কাশ্মীর, উত্তর-পূর্ব ভারতে নিরাপত্তার চ্যালেঞ্জ ছিল। মাওবাদী সমস্যা ছিল। আমি গর্বের সঙ্গে বলছি, ভারত এখন মাওবাদী-মুক্ত।” জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্বেও আর তেমন নিরাপত্তার চ্যালেঞ্জ নেই বলে তিনি মন্তব্য করেন।

একসময় মাওবাদী উপদ্রুত এলাকা ছিল বাস্তার। শাহ জানান, মাওবাদীদের শুধু নিকেশ করাই সরকারের উদ্দেশ্য ছিল না। এই অঞ্চলের আদিবাসী লোকজন যাতে শহরের বাসিন্দাদের মতো সবরকম সুবিধা পায়, সেই ব্যবস্থা করে সরকার। তিনি বলেন, “দশকের পর দশক মাওবাদীরা ভ্রান্ত ধারণা ছড়িয়েছিল যে উন্নয়ন না হওয়ায় তারা অস্ত্র তুলে নিয়েছে। কিন্তু, সত্য হল, এই অঞ্চলের উন্নয়ন হয়নি মাওবাদীরা অস্ত্র তুলে নেওয়ায়।”

ছত্তীসগঢ়ে প্রায় ৩ হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বাস্তারের সাধারণ মানুষকে আবেদন জানিয়ে শাহ বলেন, “প্রায় ৩ হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের সমাজের মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করুন।”

মাওবাদীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লড়াইকে কুর্নিশ জানিয়ে শাহ বলেন, “যে লক্ষ্য এত বছরে পূরণ হয়নি, আমাদের সাহসী জওয়ানরা ৩-৪ বছরে করে দেখিয়েছেন।” মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *