Magrahat Fire: দাউদাউ করে আগুন জ্বলছে মগরাহাট স্টেশনে, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যহত ট্রেন চলাচল – Bengali News | Huge fire at Magrahat rail station, train service disrupted in Sealdah south section
মগরাহাট: ইদের দিনই পরপর পুড়ল দোকান। ভয়াবহ অগ্নিকাণ্ড দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট স্টেশনে। সোমবার দুপুরে আগুন জ্বলতে দেখা যায় স্টেশন চত্বরে। আর তাতে প্লাটফর্মে থাকা একাধিক দোকান পুড়ে যায়। পরপর দোকান থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে। রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছুটে যান এলাকার বাসিন্দারা।
সোমবার খুশির ইদ পালিত হচ্ছে। তার মাঝেই এই অগ্নিকাণ্ডে বিষাদের ছায়া মগরাহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
সবিস্তারে আসছে…