স্মার্ট রিং কী? এটি কী ভাবে কাজ করে? । Ei Samay
সাধারণত হার্ট রেট সেন্সর, তাপমাত্রা মাপার সেন্সর, অ্যাক্সিলেরোমিটার এবং রক্তে অক্সিজেন পরিমাপের সেন্সর থাকে। আঙুলে রক্তপ্রবাহ বেশি থাকায় এই সেন্সরগুলো তুলনামূলক নির্ভুল ভাবে হৃদস্পন্দন, ঘুমের মান, স্ট্রেসের মাত্রা, শরীরের তাপমাত্রা-সহ দৈনিক কার্যকলাপগুলি পর্যবেক্ষণ করতে পারে। গ্রাফ ও রিপোর্টের মাধ্যমে ঘুমের মান, ক্যালোরি খরচ, স্টেপ কাউন্ট, রিকভারি স্কোর এগুলিও প্রায় নির্ভুল ভাবে দেখাতে পারে এই ডিভাইস।
কিছু উন্নত স্মার্ট রিংয়ে নিয়ার ফিল্ড কমিউনিকেশন(NFC) প্রযুক্তি থাকে, যার মাধ্যমে কনট্যাক্টলেস পেমেন্ট, দরজা আনলক বা পরিচয় যাচাই এগুলিও আপনি করতে পারবেন। ভারতে বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট রিং রয়েছে। জনপ্রিয় স্মার্ট রিংগুলোর মধ্যে রয়েছে Oura Ring, Samsung Galaxy Ring এবং Ultrahuman Ring AIR।