মডেলিং থেকে কর্পোরেট দুনিয়ায় সফল কেরিয়ার, কী ভাবে নিজের স্বপ্ন বুনেছিলেন ত্বিষা?
ভোপালের কাটারা হিলস এলাকায় প্রাক্তন ‘মিস পুনে’ ও অভিনেত্রী ত্বিষা শর্মা (Twisha Sharma)-র রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় গোটা দেশ। মডেলিং, অভিনয়, কর্পোরেট জগৎ, বিভিন্ন ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করেছিলেন ত্বিষা। কিন্তু সেই ঝলমলে জীবনের পরিণতি এমন মর্মান্তিক হবে, তা কল্পনাও করতে পারেননি তাঁর পরিবার কিংবা পরিচিতরা।