দ্বিতীয় বার ময়নাতদন্ত করাতে চেয়ে আদালতে ত্বিষার পরিবার, পলাতক স্বামীর নামে জারি লুকআউট নোটিস
তরুণীর বোন দাবি করেছেন, বিয়ের পর থেকেই ত্বিষা ভীষণ মানসিক চাপে ছিলেন। পরিবারের দাবি, ১৫ মে তাঁকে বাড়ি ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল, এমনকী টিকিটও কাটা হয়েছিল। কিন্তু তার আগেই তাঁর মৃত্যু হয়।
এ দিকে অভিযুক্তদের পক্ষ থেকে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। সমর্থ সিংহের আইনজীবীরা আদালতে বলেন, ত্বিষা মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাদকে আসক্ত ছিলেন। তাঁরা আরও দাবি করেন, গর্ভধারণের পরে তিনি মানসিকভাবে অস্থির হয়ে পড়েন এবং সন্তান রাখতে চাননি।