আসানসোলে ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত বেড়ে ৩১
আসানসোল উত্তর থানা এলাকায় পুলিশ ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার আরও পাঁচ। এর ফলে ধৃতের সংখ্যা বেড়ে ৩১। একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুরের ক্ষতিপূরণ আদায়েও তৎপর পুলিশ প্রশাসন। মঙ্গলবার আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ কমিশনার প্রণব কুমার স্পষ্ট জানিয়েছেন, জাহাঙ্গির মহল্লার পুলিশ ফাঁড়িতে যাঁরা ভাঙচুর করেছেন, প্রত্যেককে ক্ষতিপূরণ দিতে হবে। কেউ যদি এই ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোমবার রাজ্য সরকারের তরফ থেকে এই বিষয়ে একটি কড়া নির্দেশ দেওয়া হয়। তার পরে মঙ্গলবার পুলিশ ওই এলাকায় মাইকিং করতে শুরু করে।