অ্যান্টাসিডের মতো কাজ করে এই ৫ মশলা
বাঙালির কাছে গ্যাস-অম্বল নতুন বিষয় নয়। অনেক সময়েই ভারী খাবার খাওয়ার পরেই অ্যাসিড রিফ্ল্যাক্সের সমস্যা দেখা দেয়। বুক জ্বালা, পেট ফাঁপা, বুকে অস্বস্তি, চোঁয়া ঢেকুর, বমি বমি ভাব এবং পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। যে দিন খাওয়াদাওয়ার অনিয়ম হয়, এই সমস্যা দেখা দেয়। এমনটা বার বার হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তবে মাঝে মধ্যে গ্যাস-অম্বলে ভেষজ উপাদানের সাহায্য নিতে পারেন। ঘন ঘন অ্যান্টাসিড খাওয়া ভালো অভ্যাস নয়। তার চেয়ে ভেষজ উপাদানের সাহায্য নেওয়া ভালো। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বরং, হজমস্বাস্থ্যই উন্নত হয়। কোন কোন ভেষজের সাহায্য নেবেন, রইল তালিকা।
মৌরি
খাবার খাওয়ার পরে মৌরি চিবিনোর অভ্যাস রয়েছে অনেকের। এই অভ্যাস আদতে স্বাস্থ্যকর। মৌরি হজমশক্তি বাড়াতে সাহায্য করে। এটি পরিপাকতন্ত্রকে শিথিক করতে সাহায্য করে। পেটফাঁপার সমস্যা দূর করে। মুখশুদ্ধি হিসেবে খেলেও মৌরি হজমের জন্যই উপযোগী।
জিরে
চোঁয়া ঢেকুর দেওয়া শুরু করলে জিরে ভেজানো জল খান। এই মশলা পেটের অস্বস্তি দূর করে। অতিরিক্ত গ্যাস শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় দুর্দান্ত কাজ দেয় জিরে। নিয়মিত জিরের জল খেলে হজম সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে।