‘নিজেকে মা সারদা ভাবতেন, মানুষ বুঝিয়ে দিয়েছে উনি…!’ মমতাকে বিঁধলেন অগ্নিমিত্রা - 24 Ghanta Bangla News
Home

‘নিজেকে মা সারদা ভাবতেন, মানুষ বুঝিয়ে দিয়েছে উনি…!’ মমতাকে বিঁধলেন অগ্নিমিত্রা

Spread the love

Published: May 18, 2026 at 5:30 PM ·
Updated: May 18, 2026 at 5:30 PM ·
1 min read

কলকাতা: রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুরসভাগুলির ‘বুলডোজার অ্যাকশন’ নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে। উচ্ছেদ অভিযান নিয়ে নতুন সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাল্টা দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ শানালেন রাজ্যের বর্তমান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার মমতাকে সরাসরি বিঁধে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে মা সারদা ভাবতেন, চৈতন্য মহাপ্রভু ভাবতেন। কিন্তু বাংলার মানুষ তাঁকে বুঝিয়ে দিয়েছেন, তিনি অপরিহার্য নন।” (Agnimitra Paul vs Mamata Banerjee)

সম্প্রতি উচ্ছেদ অভিযান নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, রাজনৈতিক ঔদ্ধত্যের চরম মাশুল গুনতে হচ্ছে গরিব মানুষকে। বাংলা কখনও বুলডোজার রাজনীতিতে বিশ্বাস করে না। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে বা বলপ্রয়োগ করে শাসন করা যায় না।

এই বার্তার পরই তীব্র প্রতিক্রিয়া জানান অগ্নিমিত্রা পাল। পূর্বতন সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, “১৫ বছর তো পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর মূল উদ্দেশ্য যদি কেবল টাকা কামানো আর ক্ষমতা ধরে রাখা হয়, তবে এখন এসব বলে লাভ নেই। হয় কাজ করো, না হলে ভ্যানিশ হয়ে যাও। মানুষ ওঁকে ভ্যানিশ করে দিয়েছে।”

এখানেই থামেননি পুরমন্ত্রী। জলাশয় ভরাট নিয়ে প্রাক্তন সরকারের আমলের পুরমন্ত্রীর দিকে আঙুল তুলে তিনি প্রশ্ন করেন, “ওয়াও মোমোর কারখানার জন্য যখন পুকুর বুঁজিয়ে দেওয়া হয়েছিল, তখন বলা হয়েছিল ওটা ওঁদের সময়ে হয়নি। যদি সিপিআইএম আমলেও হয়ে থাকে, তবে ১৫ বছরে কেন কিছু করেননি? একটা পুকুর বুঁজিয়ে দিলে আরও একটা পুকুর খনন করতে হয়, কেন করেননি?” রাজনৈতিক মহলের মতে, নতুন সরকারের এই ‘বুলডোজার নীতি’ নিয়ে শাসক ও বিরোধী শিবিরের সংঘাত আগামী দিনে আরও তীব্র হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *