Nabanna: প্রশাসনে ফের রদবদল, ৩ WBCS অফিসারকে মন্ত্রীদের ব্যক্তিগত সচিব পদে নিয়োগ | WB Government Reshuffle: 3 WBCS Officers Appointed as Private Secretaries to Ministers in Suvendu Adhikari Government - 24 Ghanta Bangla News
Home

Nabanna: প্রশাসনে ফের রদবদল, ৩ WBCS অফিসারকে মন্ত্রীদের ব্যক্তিগত সচিব পদে নিয়োগ | WB Government Reshuffle: 3 WBCS Officers Appointed as Private Secretaries to Ministers in Suvendu Adhikari Government

Spread the love

নবান্ন ও শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla

কলকাতা : রাজ্যে পালাবদলের পর থেকে প্রশাসনিক রদবদল অব্যাহত রয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে নিজের সচিবালয় ঢেলে সাজাতে শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। মুখমন্ত্রীর দফতর (CMO) থেকে সচিবালয়…সব ক্ষেত্রেই রদবদল হয়েছে। এর আগে একাধিক আমলাকে সরিয়ে অন্য জায়গায় পাঠানো হয়েছে। ষাটোর্ধ্ব ২৪৩ জন আমলাকে সরিয়েও দেওয়া হয়। আবার, সম্প্রতি দুই আইএএস আধিকারিককে (IAS Officers) মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। এবার তিন ডব্লিউবিসিএস(এগজিকিউটিভ) আধিকারিককে মন্ত্রীদের ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হল।

নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে ডব্লুবিসিএস আধিকারিকদের দ্রুত মন্ত্রী-ইন-চার্জ (MIC)-এর প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। কোন মন্ত্রীর ব্যক্তিগত সচিব কারা হচ্ছেন, দেখে নেওয়া যাক

বিশ্বনাথ চৌধুরী। ২০১৩ ব‍্যাচের ডব্লুবিসিএস(এক্সিকিউটিভ)। বর্তমানে হুগলি জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি পদে কর্মরত। তাঁকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী দিলীপ ঘোষের ব্যক্তিগ সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

কৃষ্ণ চন্দ্র মুন্ডা। ২০১৬ সালের ডব্লুবিসিএস(এক্সিকিউটিভ)। বর্তমানে খাতড়া, বাঁকুড়ার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে কর্মরত। তাঁকে আদিবাসী কল্যাণ ও উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর প্রধান সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

কৌশিক কুমার মাইতি। ২০১৬ ব্যাচের ডব্লুবিসিএস(এক্সিকিউটিভ)। বর্তমানে দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার পদে কর্মরত। তাঁকে খাদ্য ও সমবায় দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ৭ জন WBCS অফিসারকে মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ করা হয়েছে। সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসেবে নিয়োগ করা হয় তাঁদের। দুইজন আইএএস অফিসারকে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়। সিএমও-তে নিয়োগ করা হয়েছে ভবানীপুরের রিটার্নিং অফিসার সুরজিৎ রায়কে। তাঁকে নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে। ভোট-পর্বে তৃণমূলের অভিযোগ ছিল, সুরজিৎ নন্দীগ্রামের বিডিও থাকাকালীন শুভেন্দু-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। সেই তাঁকেই সিএমও-তে নিয়োগের পর থেকে জোর আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *