Job Exam Age: রাজ্য সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা বাড়ল | Bengal Government Increases Upper Age Limit for Job Exams by 5 Years
তৃণমূলের আমলে যুবসমাজ চাকরি পায়নি বলে ভোটের প্রচারে বারবার সরব হয়েছিল বিজেপি। নিজেদের ইস্তাহারে তারা জানিয়েছিল, ক্ষমতায় এলে চাকরির পরীক্ষায় বসার বয়সসীমা ৫ বছর বাড়ানো হবে। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেকথা ফের জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার প্রশাসনিকভাবে এই নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের অর্থ দফতর।