ED Arrest Sona Pappu: ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, গ্রেফতার সোনা পাপ্পু | Sona Pappu Arrest by ED kolkata - 24 Ghanta Bangla News
Home

ED Arrest Sona Pappu: ১০ ঘণ্টার জিজ্ঞাসাবাদ, গ্রেফতার সোনা পাপ্পু | Sona Pappu Arrest by ED kolkata

Spread the love

হঠাৎই আজ ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার। প্রায় সাড়ে তিন মাস ধরে লুকোচুরি খেলার পর নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির বালিগঞ্জের এই ‘ত্রাস’। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের অবশেষে গ্রেফতার হলেন তিনি। প্রায় ছ’বার হাজিরা এড়িয়েছিলেন এই অভিযুক্ত। যদিও, সোমবার সকালে তিনি দাবি করেছিলেন কোনও দোষ করেননি। তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত তোলাবাজির একটাও অভিযোগ থানায় দায়ের হয়নি বলে মন্তব্য করেছিলেন। প্রায় সাড়ে দশ ঘণ্টা জিজ্ঞাসাবাদের গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *