Bank Licence Cancel: RBI-র বড় নির্দেশ, লাইসেন্স বাতিল করা হল এই ব্যাঙ্কের! গ্রাহকদের জমা টাকার কী হবে? | Big RBI Action! This Bank Licence Cancelled, What Will Happen to Customers’ Deposited Money? - 24 Ghanta Bangla News
Home

Bank Licence Cancel: RBI-র বড় নির্দেশ, লাইসেন্স বাতিল করা হল এই ব্যাঙ্কের! গ্রাহকদের জমা টাকার কী হবে? | Big RBI Action! This Bank Licence Cancelled, What Will Happen to Customers’ Deposited Money?

Spread the love

বড় সিদ্ধান্ত আরবিআইয়ের।Image Credit: PTI

নয়া দিল্লি: লাইসেন্স বাতিল ব্যাঙ্কের। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India) বাতিল করে দিল একটি ব্যাঙ্কের লাইসেন্স। কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম-কানুন না মানার জন্য ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করা হয়েছে। ফলে বন্ধ হয়ে যাবে ব্যাঙ্কটি। এর গ্রাহকদের কী হবে? তাদের জমা করা অর্থ বা আমানতেরই বা কী হবে?

কোন ব্যাঙ্ক বন্ধ হল?

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া কড়া পদক্ষেপ করেছে সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্কের (Sarbodaya Co-Operative Bank) বিরুদ্ধে। মুম্বইয়ের ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। গত ১২ মে থেকেই ব্যাঙ্কের যাবতীয় কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। আরবিআই বিবৃতিতে জানিয়েছে, ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-র অধীনে অবিলম্বে মুম্বইয়ের সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের লাইসেন্স বাতিল করা হচ্ছে।

আরবিআই কড়া নির্দেশে জানিয়েছে যে ওই ব্যাঙ্ক আর ডিপোজিট গ্রহণ করতে পারবে না। ডিপোজিটের রিপেমেন্টও স্থগিত করে দেওয়া হয়েছে।  একইসঙ্গে আরবিআই কমিশনার ফর কো-অপারেশন অ্যান্ড রেজিস্টারার অব কোঅপারেটিভ সোশ্যাইটিজের কাছেও অনুরোধ জানিয়েছে সর্বোদয় কো-অপারেটিভ ব্যাঙ্ক বন্ধ করে দিতে এবং ব্যাঙ্কের জন্য লিক্য়ুইডেটর নিয়োগ করতে।

গ্রাহকদের জমা টাকার কী হবে?

আরবিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে গ্রাহকরা তাদের জমা রাখা অর্থের সাপেক্ষে ইন্সুরেন্স ক্লেম দাবি করতে পারেন। সর্বাধিক ৫ লক্ষ টাকার ইন্সুরেন্স ক্লেম করা যায়। ডিপোজিট ইন্সুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে ক্লেম করা যেতে পারে।

ব্যাঙ্কের জমা দেওয়া তথ্য অনুযায়ী, ডিপোজিটরদের মধ্যে ৯৮.৩৬ শতাংশই তাদের জমা অর্থের সম্পূর্ণ ফেরত পাবেন ডিআইসিজিসি-র মাধ্যমে।  ইতিমধ্যেই ডিআইসিজিসি ২৬.৭২ কোটি টাকা ফেরত দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *