এক ফ্রেমে দুই কিংবদন্তি! মিঠুন পৌঁছে গেলেন রজনীকান্তের কাছে, তারপর... | Where were Mithun Chakraborty and Rajnikanth seen together in the same frame - 24 Ghanta Bangla News
Home

এক ফ্রেমে দুই কিংবদন্তি! মিঠুন পৌঁছে গেলেন রজনীকান্তের কাছে, তারপর… | Where were Mithun Chakraborty and Rajnikanth seen together in the same frame

Spread the love

চোখ ফেরানো যায় না, এমন ছবি পোস্ট করেছেন মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী। সেখানে বাবা মিঠুন চক্রবর্তী আর রজনীকান্তের মাঝে দাঁড়িয়ে রয়েছেন মিমো। তিনি লিখেছেন, ”দু’ জন লিভিং লেজেন্ডের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ‘জেলর টু’-র সেটে।” এই ছবি বিশ্বজুড়ে ভয়ঙ্কর চর্চায় রয়েছে। সেখানে রজনীকান্তের সঙ্গে মিঠুনকে দেখা যাবে, তা নিয়ে উচ্ছ্বসিত মিঠুনের অনুরাগীরা।

ক’ দিন আগেই শহরে আর এক পুত্র নমশিকে নিয়ে চলে এসেছিলেন মিঠুন। মুক্তি পেয়েছে নমশির নতুন ছবি ‘আখরি সওয়াল’। এই ছবিতে সঞ্জয় দত্ত রয়েছেন প্রধান মুখ হিসাবে। রাজ্যে গেরুয়া ঝড় বয়ে গিয়েছে। সরকার বদল হওয়ার পর বেজায় খুশি মিঠুন। তাঁকে TV9 বাংলার তরফে প্রশ্ন করা হয়েছিল, কেমন লাগছে এই পরিবর্তন? মিঠুন উত্তর দেন, ”কলকাতা শহর দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ব”।

‘জেলার টু’ দেখার জন্য কিন্তু অনেকটাই অপেক্ষা করতে হবে মিঠুনের অনুরাগীদের। তবে বাংলায় আবার মুক্তি পেতে পারে, বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’। মিঠুন বলেন, ”খুব কষ্ট পেয়েছি। আমার এত বছরের কেরিয়ারে এমন কখনও হয়নি যে, বাংলায় আমার ছবির মুক্তি আটকে গিয়েছে। তবে এটা বলছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। বাংলায় খুব বড়ভাবে রিলিজ করব এই ছবি।”

সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর কলকাতার বাড়িতে। তিনি বলেন, ”ক্লাস এইটের পর আর সিনেমা দেখিনি। তবে মিঠুনদার কাজ দেখতে থাকি। ইউটিউবে যেরকম যতটুকু আসে। উনি মহাগুরু।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *