ইন্ডিয়ান সুপার লিগে প্রবেশের ছাড়পত্র পেল ডায়মন্ডহারবার এফসি - 24 Ghanta Bangla News
Home

ইন্ডিয়ান সুপার লিগে প্রবেশের ছাড়পত্র পেল ডায়মন্ডহারবার এফসি

Spread the love

আই-লিগে দুরন্ত পারফরম্যান্সের পর আইএসএলে খেলার ছাড়পত্র পেল ডায়মন্ডহারবার এফসি। বাংলার ফুটবলে বাড়ল নতুন উত্তেজনা।

Kolkata, May 18: উত্থান হল ডায়মন্ডহারবার এফসি’র। ইন্ডিয়ান ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার দরুন ইন্ডিয়ান সুপার লিগে উত্তরণ হল দলটির। ইতিমধ্যে সমর্থক ও বিশেষজ্ঞদের প্রশংসা কুড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার এই দলটি।

গতকাল আই-লিগে ডেম্পো স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ১-১ ড্র করেছে ডায়মন্ডহারবার এফসি। ফতোরদায় ড্র করে গ্রুপ শীর্ষে শেষ করে কিবু ভিকুনা-বাহিনী। আই লিগে এই অনবদ্য পারফরম্যান্সের জেরে আইএসএল খেলার ছাড়পত্র অর্জন করল ডায়মন্ড হারবার।

গত কয়েক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের শক্তি প্রমাণ করে আসছে ডায়মন্ডহারবার। তারই সুফল পেল ক্লাবটি। এর পর থেকে আইএসএল-এ বাংলার মোট চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। তাই এটি শুধু একটি ক্লাবের উত্থানের কাহিনি নয়, বাংলার ফুটবলের গর্বও বটে।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *