ইন্ডিয়ান মিউজ়িয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে সোমে বিশেষ প্রদর্শনী, অফিস শেষে ঢুঁ মারবেন নাকি?
বিরল প্রাচীন পাণ্ডুলিপি ও জ্ঞান-লিপি-গ্রন্থ
কেন্দ্রীয় সরকারের ‘জ্ঞান ভারতম’ কর্মসূচির অধীনে এই প্রদর্শনীতে একটি বিশেষ প্যাভিলিয়ন বা মঞ্চ তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘জ্ঞান-লিপি-গ্রন্থ: দ্য রিটেন সোল অফ ভারত’। এখানে ভারতের অত্যন্ত বিরল এবং ঐতিহাসিক কিছু প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শনের জন্য রাখা হয়েছে। ইন্ডিয়ান মিউজ়িয়ামের তরফ থেকে কৃত্তিবাস ওঝার ‘রামায়ণ’, ‘চণ্ডীমঙ্গল’ এবং ‘হরি বংশ’-এর প্রাচীন পাতা দর্শকদের প্রদর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে। অন্য দিকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের গ্যালারিতেও স্থান পেয়েছে ‘ভাগবত মহাপুরাণ’, ‘ভক্তি-লীলা অমৃত’ এবং ‘মজমে উল বাহরিন’-সহ অত্যন্ত মূল্যবান প্রাচীন পাণ্ডুলিপির অংশ।