ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার প্রয়াত, শোকের ছায়া ক্রিকেটদুনিয়ায়
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বড় অবদান
তবে জাতীয় দলের চেয়েও কাউন্টি ক্রিকেটে পরিচিত নাম ছিলেন মাইক স্মিথ। ১৯৫৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘ ১৯ বছর ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেন তিনি। এর মধ্যে ১৯৬৭ সাল পর্যন্ত ‘বিয়ার্স’দের (ওয়ারউইকশায়ারের) অধিনায়ক ছিলেন তিনি। কাউন্টি কেরিয়ারে ৬৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে করেছেন ৩৯,৮৩২ রান।
ওয়ারউইকশায়ারের হয়ে এক মরশুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ড এখনও স্মিথের দখলে। ১৯৫৯ সালের মরশুমে তিনি করেছিলেন ২৪১৭ রান। এরপর ১৯৬০ সালে নির্বাচিত হন উইজ়ডেন ক্রিকেটার অব দ্য ইয়ার।