মাঝ আকাশে স্বামী-স্ত্রীর ‘সিট ডিভোর্স’, জানুন কেন জনপ্রিয় হচ্ছে এই ট্রাভেল হ্যাক
‘সিট ডিভোর্স’-এর আগে মাথায় রাখুন এই বিষয়গুলি:
১. খোলামেলা আলোচনা: বিমানে, ট্রেনে বা গাড়িতে উঠে হঠাৎ রেগে গিয়ে অন্য সিটে চলে যাবেন না। সঙ্গীকে আগে থেকেই জানিয়ে রাখুন। বুঝিয়ে বলুন যে আপনি ক্লান্ত এবং এই মুহূর্তে আপনার একটু নিজের মতো থাকা দরকার।
২. দোষারোপ না করা: একে অপরকে দোষ না দিয়ে এটিকে একটি সাময়িক ব্যবস্থা (Temporary Arrangement) হিসেবে দেখুন।
৩. পারস্পরিক সম্মতি: দু’জনকেই এই বিষয়ে কমফোর্টেবল হতে হবে। এক পক্ষ যদি নিজেকে অবহেলিত মনে করেন, তবে এই ট্রিক উল্টো ফল দিতে পারে।