বেআইনি নির্মাণে বুলডোজ়ারের ধাক্কা, হাওড়ায় চলল অভিযান - 24 Ghanta Bangla News
Home

বেআইনি নির্মাণে বুলডোজ়ারের ধাক্কা, হাওড়ায় চলল অভিযান

Spread the love

হাওড়ায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের শুরু হলো প্রশাসনের কড়া পদক্ষেপ। হাওড়া পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডে একটি বহুতল ভবন বেআইনি বলে অভিযোগ ওঠে। সোমবার সেখানে বুলডোজ়ার নিয়ে অভিযান চালানো হয়। অভিযোগ, সংশ্লিষ্ট ভবনের জন্য শুধুমাত্র জি প্লাস ওয়ান (G+1) অর্থাৎ ২টি তলা নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু সেই অনুমোদনকে উপেক্ষা করে সেখানে জি প্লাস ফাইভ (G+5) অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর-সহ মোট ৬ তলা বহুতল তৈরি করা হয়েছে।

সোমবার প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে জেসিবি মেশিনের সাহায্যে বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ওই নির্মাণ নিয়ে অভিযোগ জমা পড়ছিল। এরপর পুরসভা ও প্রশাসনের যৌথ তদন্তে নির্মাণটিকে নিয়ম বহির্ভূত বলে চিহ্নিত করা হয়। তদন্ত রিপোর্টের ভিত্তিতেই বেআইনি অংশ গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। রাজ্যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের ফলে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের স্পষ্ট বার্তা, আইন ভেঙে তৈরি কোনও নির্মাণই রেহাই পাবে না। আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *