‘বাধ্য হয়ে একা থাকা…’, আদুরে গায়ে ছবি পোস্ট সলমনের, নিঃসঙ্গতায় ভুগছেন ভাইজান?
বয়স যে তাঁর কাছে শুধুই সংখ্যা, সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে উঠেছে ছবি দেখে। তবে সলমনের পোস্টের ক্যাপশনও আলাদা করে নজর কেড়েছে অনুরাগীদের। সলমান লিখেছেন, একা থাকা আর একাকিত্ব— এই দু’টির মধ্যে বড় পার্থক্য রয়েছে। ‘একা থাকা নিজের পছন্দ হতে পারে, কিন্তু নিঃসঙ্গতা কখনও পছন্দের বিষয় নয়।’ অভিনেতার এই পোস্ট দেখে অনেকেই মনে করেছেন, জীবনের কোনও গভীর অনুভূতির কথাই বলতে চেয়েছেন তিনি