কসরত দেখাতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ, মাঝ আকাশে ভেঙে পড়ল আমেরিকার দু’টি F/A-18 যুদ্ধবিমান
আমেরিকান সেনা সূত্রে জানা গিয়েছে, বিমান দু’টি এয়ার বেস থেকে দুই মাইল দূরে ভেঙে পড়েছে। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের তরফে জানানো হয়েছে, ‘উদ্ধারকারী দলের কর্মীরা এখনও ঘটনাস্থলে রয়েছেন। কী ভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু হয়েছে। এই সংক্রান্ত আরও তথ্য পেলে পরে জানানো হবে।’