অভাব নিত্যসঙ্গী, উচ্চমাধ্যমিকে সফল সুবীর হতে চায় ডাক্তার
আলাদা করে বাড়িকে কোনও শিক্ষক রেখে কোনও দিনই সুবীরকে পড়াতে পারেনি তার পরিবার। টিউশন আর স্কুলের পড়ার উপরে নির্ভর করেই এই ফল করেছে সুবীর। পড়াশোনার বাইরে সিনেমা দেখতে ভালোবাসে সুবীর। কিন্ত পড়াশোনার চাপে সিনেমা দেখা তেমন হয়ে ওঠে না। বর্তমানে তার একটাই লক্ষ্য— চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। সুবীরের কথায়, ‘ভবিষ্যতে আমি চিকিৎসক হতে চাই। সমাজের মানুষের পাশে দাঁড়াতে চাই। সেই লক্ষ্য নিয়েই এখন প্রস্তুতি শুরু করেছি।’ নিজের এই সাফল্যের পিছনে মায়ের অবদানের কথাও ভোলেনি সে। সুবীরের কথায়, ‘মা হয়তো আমাকে পড়াতে পারেননি, কিন্তু পাশে থেকেছেন। তাঁর সহযোগিতা ছাড়া এতো ভালো ফল করা সম্ভব হতো না।’ অসীমা বলেন, ‘ছোটবেলা থেকেই ওর ইচ্ছে ডাক্তার হওয়া। এখন প্রস্তুতি নিচ্ছে। কিন্তু পড়াশোনার যে বিপুল খরচ, সেটা কী ভাবে সামলাবো, সেটা নিয়ে চিন্তায় আছি।’