নদিয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক - 24 Ghanta Bangla News
Home

নদিয়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার এক

Spread the love

নদিয়ার গাংনাপুর এলাকায় উদ্ধার আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করল গাংনাপুর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম বাপি দাস। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র নিয়ে কোনও বিশেষ উদ্দেশ্যে এসেছিলেন ওই ব্যক্তি। কী পরিকল্পনা ছিল এবং কোথা থেকে আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করেছেন— সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *