ট্রেন্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ম্যাচের মাঝেই বিজয়ের আইকনিক মুভ নকল বেঙ্কটেশের - 24 Ghanta Bangla News
Home

ট্রেন্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ম্যাচের মাঝেই বিজয়ের আইকনিক মুভ নকল বেঙ্কটেশের

Spread the love

হরপ্রীত ব্রারের (Harpreet Brar) ওভারে টানা ২টি চার মেরে নিজের আধিপত্য আরও বিস্তার করেন বেঙ্কটেশ। এরপর ১৫তম ওভারে আবার যুজ়বেন্দ্র চাহালের বিরুদ্ধে বড় শট খেলেন। এক ওভারে দু’টি ছক্কা মারেন তিনি। এক বার মিড-উইকেটের উপর দিয়ে এবং আর এক বার লং-অনের উপর দিয়ে বল গ্যালারিতে পাঠান।

২৯ বলে অর্ধশতরান পূর্ণ করার সময় একটি বড় ছক্কা হাঁকান বেঙ্কটেশ। তার পরই তিনি থালাপতি বিজয়ের নকল করে বিখ্যাত সেলিব্রেশন করেন। সেই মুহূর্ত দেখে ডাগআউটে বসে হাসতে দেখা যায় বিরাট কোহলিকেও। এই দৃশ্য খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

বেঙ্কটেশের সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা

বেঙ্কটেশ আইয়ারের এই বিশেষ সেলিব্রেশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে থালাপতি বিজয়ের ভক্ত এবং ক্রিকেট সমর্থকেরা এই মুহূর্ত নিয়ে অনেক পোস্ট করতে শুরু করেন। অনেকেই বলেছেন, ম্যাচের সবচেয়ে মজার এবং মনে রাখার মতো মুহূর্তগুলোর মধ্যে এটি একটি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *