Sarojit Biswas: গ্রেফতার নদিয়া জেলা পরিষদের কর্মাধক্ষ্য শরজিৎ বিশ্বাস | Former TMC Panchayat Chief Sarojit Biswas Arrested in Nadia Extortion Case
নদিয়া: এবার গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান কর্মাধ্যক্ষ। শনিবার রাতে তাঁর বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত তৃণমূল নেতাকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন দিগনগর পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমান নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরোজিৎ বিশ্বাস।