Katrina Kaif Vicky Kaushal: ভিকির জন্মদিনে বিশেষ উপহার ক্যাটরিনার ! অবশেষে প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে | Katrina Kaif Shares First Glimpse of Son Vihaan on Vicky Kaushal’s 38th Birthday; Jokes He Is Now an Expert on Makeup and AI - 24 Ghanta Bangla News
Home

Katrina Kaif Vicky Kaushal: ভিকির জন্মদিনে বিশেষ উপহার ক্যাটরিনার ! অবশেষে প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে | Katrina Kaif Shares First Glimpse of Son Vihaan on Vicky Kaushal’s 38th Birthday; Jokes He Is Now an Expert on Makeup and AI

Spread the love

প্রথমবার জনসমক্ষে নিয়ে এলেন তাঁদের একরত্তি ছেলে বিহানকে

ভিকি কৌশল (Vicky Kaushal) কি এখন শুধুই বলিউডের ‘ন্যাশন্যাল ক্রাশ’? একদমই নয়! ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) ঘরের খবর বলছে, অভিনেতা এখন একই সঙ্গে ‘মিথোলজি’ থেকে শুরু করে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ (AI), এমনকি মেকআপেরও মস্ত বড় বিশেষজ্ঞ হয়ে উঠেছেন! বরের ৩৮তম জন্মদিনে এমনই এক মজাদার, ভালোবাসায় মোড়া পোস্ট করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন ক্যাটরিনা। তবে শুধু সিক্রেট ফাঁস করাই নয়, এই বিশেষ দিনেই ক্যাটরিনা ও ভিকি তাঁদের জীবনের সবচেয়ে বড় চমকটি নিয়ে হাজির হলেন অনুরাগীদের সামনে। দম্পতি প্রথমবার জনসমক্ষে নিয়ে এলেন তাঁদের একরত্তি ছেলে বিহানকে (Vihaan)।

বিয়ের পর কেটে গিয়েছে দুটো বছর। ক্যাটরিনা তাঁর পোস্টে লিখেছেন, বিগত দুই বছরে তাঁদের জীবন কতটা বদলে গিয়েছে। সোশাল মিডিয়ায় ভিকির জন্মদিনের কেক কাটার যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে কেকের ওপর মিষ্টি করে লেখা ‘হ্যাপি বার্থডে পাপা’। আর ঠিক তারপরেই রয়েছে সেই বহু প্রতীক্ষিত ফ্যামিলি ফটো। যেখানে সবুজ প্রকৃতির মাঝে ভিকি এবং ক্যাটরিনাকে তাঁদের কোল আলো করে আসা ছোট্ট বিহানের সঙ্গে দেখা যাচ্ছে। ধূসর রঙের হুডি পরা একরত্তির মুখ অবশ্য এখনই ক্যামেরার সামনে আনেননি তারকা দম্পতি। তবে খুদের একঝলক দেখা পেয়েই মন গলেছে নেটনাগরিকদের।

স্বামীর প্রশংসা করতে গিয়ে ক্যাটরিনা জানান, ভিকির মত সৎ মানুষ এখনকার দিনে মেলা ভার। বিপদে-আপদে তিনিই ক্যাটরিনার শক্তির উৎস। তবে আবেগঘন বার্তার পাশাপাশি ক্যাটরিনা বরের একটি দারুণ গুণও ফাঁস করেছেন। আসলে ক্যাটরিনার মাথায় নাকি সারাদিন অদ্ভুত সব প্রশ্ন ঘোরে। যার উত্তর ভিকির পক্ষে জানা সম্ভব নয়, তাও তিনি নাকি পরম ধৈর্যে বউয়ের সব প্রশ্নের উত্তর দেন!

মজা করে অভিনেত্রী লিখেছেন, “হ্যাঁ, তুমি এখন পুরাণ, এআই, ওয়াটারপ্রুফিং, মেকআপ, ব্যবসা—সব বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছ। সব কাল্পনিক পরিস্থিতির সমাধান আছে তোমার কাছে।” শেষে রসিকতা করে ক্যাটরিনা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঘুম থেকে ওঠার পর ক্যাটরিনার প্রশ্নের ঝড় শুরু হওয়ার আগে ভিকি যেন অন্তত একটু শান্তিতে ব্ল্যাক কফি খাওয়ার সময়টুকু পান! তারকা দম্পতির এই খুনসুটি আর বিহানের সঙ্গে কাটানো মুহূর্ত—সব মিলিয়ে ভিকির এবারের জন্মদিনটি যে স্পেশাল, তা বলাই বাহুল্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *