ব্যবস্থা নেয়নি প্রশাসন! কল্যাণীতে রনংদেহী মহিলারাই ভাঙলেন মদের ঠেক - 24 Ghanta Bangla News
Home

ব্যবস্থা নেয়নি প্রশাসন! কল্যাণীতে রনংদেহী মহিলারাই ভাঙলেন মদের ঠেক

Spread the love

নদিয়ার কল্যাণীতে এবার বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। (illegal liquor)দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত লাঠিসোটা হাতে নিজেরাই অভিযানে …

নদিয়ার কল্যাণীতে এবার বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে সরাসরি রুখে দাঁড়ালেন এলাকার মহিলারা। (illegal liquor)দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কোনও স্থায়ী সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত লাঠিসোটা হাতে নিজেরাই অভিযানে নামলেন তাঁরা। কল্যাণী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় রেললাইনের ধারে চলা একটি বেআইনি মদের ঠেক গুঁড়িয়ে দেন স্থানীয় মহিলারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কল্যাণী থানার পুলিশ। এই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণীর ৯ নম্বর ওয়ার্ডে রেললাইনের পাশেই দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদের ব্যবসা চলছিল। অভিযোগ, সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে নিয়মিত মদ বিক্রি হত এবং সমাজবিরোধীদের আনাগোনা লেগেই থাকত। এলাকাবাসীর দাবি, প্রায় প্রতিদিনই সেখানে মদ্যপদের অশান্তি, চিৎকার, গালিগালাজ এবং মারামারির ঘটনা ঘটত। সবচেয়ে বেশি সমস্যায় পড়তেন এলাকার মহিলা ও কিশোরীরা। সন্ধ্যার পর ওই রাস্তা দিয়ে যাতায়াত করাই কার্যত দুঃসহ হয়ে উঠেছিল।

আরও দেখুনঃ ক্ষমতায় এসেই পুরসভায় ঢুকে ট্রিপল ইঞ্জিন মডেল সরকারের চেষ্টায় বিজেপি

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসন ও পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ধীরে ধীরে ক্ষোভ জমতে থাকে এলাকার মহিলাদের মধ্যে। অবশেষে এদিন সকালে কয়েক ডজন মহিলা একজোট হয়ে সরাসরি ওই বেআইনি মদের ঠেকে চড়াও হন।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আচমকাই লাঠিসোটা হাতে মহিলারা সেখানে পৌঁছে মদের কাউন্টার, বসার জায়গা এবং অস্থায়ী কাঠামো ভাঙচুর শুরু করেন। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মহিলাদের রণংদেহী মূর্তি দেখে সেখানে উপস্থিত বেশ কয়েকজন মদ্যপ পালিয়ে যায়। কেউ কেউ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও মহিলাদের ক্ষোভের সামনে দাঁড়াতে পারেনি।

স্থানীয় এক মহিলা জানান, “আমরা আর সহ্য করতে পারছিলাম না। আমাদের মেয়েরা নিরাপদে রাস্তা দিয়ে হাঁটতে পারছিল না। প্রতিদিন অশান্তি চলত। বাধ্য হয়েই আজ রাস্তায় নামতে হয়েছে।” আরেক বাসিন্দার কথায়, “এলাকার পরিবেশ পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। প্রশাসনকে অনেকবার বলেও লাভ হয়নি।”

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকা ঘিরে তল্লাশি চালায়। সেখান থেকে বেশ কয়েকটি দেশি ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়। পাশাপাশি বেআইনি মদ বিক্রির অভিযোগে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। এলাকায় বেআইনি মদের ব্যবসার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে ওই এলাকায় পুনরায় এই ধরনের বেআইনি কার্যকলাপ না হয়, সেদিকেও নজর রাখা হবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে এখন একটাই আলোচনা মহিলাদের এই প্রতিবাদ। বহু বাসিন্দার মতে, প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধেই সাধারণ মানুষ এবার সরাসরি রুখে দাঁড়াতে শুরু করেছেন। বিশেষ করে মহিলাদের এই সাহসী পদক্ষেপকে অনেকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, এলাকায় শান্তি ও নিরাপত্তা ফেরাতে এই ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি ছিল।

ভিডিও নিউজ দেখুন

https://www.youtube.com/watch?v=videoseries

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *