বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু পাঁচ রাজ্যে, অ্যাপেও চলছে তথ্য সংগ্রহ - 24 Ghanta Bangla News
Home

বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু পাঁচ রাজ্যে, অ্যাপেও চলছে তথ্য সংগ্রহ

Spread the love

বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হলো দেশের বেশ কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। সেগুলির মধ্যে রয়েছে রাজস্থান, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, মেঘালয় এবং দিল্লির পুর এলাকায়।

এ বার জনগণনায় ডিজিটাল মাধ্যমের ব্যবহার করে সরাসরি জনতাকে জোড়ার পরিকল্পনা করেছে নরেন্দ্র মোদী সরকার। সেই মতো বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনে তথ্য সংগ্রহ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া’ (আরজিসিসিআই) জানিয়েছে, জনগণনা সংক্রান্ত সেই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করে তাতে নিজের ও পরিবার সম্পর্কে তথ্য জানাতে পারবেন কোনও ইচ্ছুক পরিবার-প্রধান। সেই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহও করবেন গণনাকর্মীরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *