বদলের ডার্বিতে কানায় কানায় ভর্তি যুবভারতী, ফিরল ময়দানের চেনা ছবি - 24 Ghanta Bangla News
Home

বদলের ডার্বিতে কানায় কানায় ভর্তি যুবভারতী, ফিরল ময়দানের চেনা ছবি

Spread the love

কানায় কানায় ভর্তি যুবভারতী

এই ডার্বিতে যে জিতবে, সেই দলই এগিয়ে যাবে খেতাব জয়ের দৌড়ে। বহু বছর পরে ডার্বির মাধ্যমে নির্ধারিত হবে চ্যাম্পিয়নশিপের লড়াই। তাই মাঠে ভিড় জমিয়েছেন দুই দলের সমর্থকরা। তাপমাত্রা, আর্দ্রতা উপেক্ষা করেই মাঠে এসেছেন তাঁরা। শেষ কবে কলকাতা ডার্বিতে এতটা মাঠ ভরেছিল বা এত উত্তেজনা দেখা গিয়েছিল, তা মনে করতে পারছেন না বিশেষজ্ঞদের একাংশ।

এর পাশাপাশি টেম্পো বা লরিতে করে সমর্থকদের আসার ভিড়ের ছবিটা পাল্টেছে। এ বার সেই ভিড় উপচে পড়েছে ট্রেনে এবং মেট্রোতে। রবিবারের সন্ধেতেও গ্রিন লাইনে সল্টলেক সেক্টর ৫-গামী মেট্রোতে ভিড় ছিল দেখার মতো।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *