ইরান অভিযান শেষে আমেরিকায় ফিরল বিশ্বের বৃহত্তম রণতরী ‘জেরাল্ড আর ফোর্ড’, এ বার যুদ্ধ থামবে?
ফোর্ডের সঙ্গেই এ দিন আমেরিকায় ফিরেছে ডেস্ট্রয়ার ইউএসএস বেনব্রিজ (USS Bainbridge) এবং ইউএসএস মাহান-ও (USS Mahan)। তাঁদের স্বাগত জানাতে ‘নাভাল স্টেশন নরফোক’-এ উপস্থিত ছিলেন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ নিজে। রণতরীর নাবিকদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তিনি বলেন, ‘আপনারা শুধু দায়িত্ব পালন করেননি, ইতিহাস তৈরি করেছেন।’
আসলে টানা ১১ মাস সমুদ্রে কাটানো মুখের কথা নয়। ভিয়েতনাম যুদ্ধের পরে এত দীর্ঘ সময় সমুদ্রে মোতায়েন থাকার রেকর্ড গড়ল ফোর্ড। তবে গত প্রায় এক বছর ধরে চরম উৎকন্ঠায় কাটাচ্ছিলেন নাবিকের পরিবারের সদস্যরা। প্রিয়জনের ঘরে ফেরার খবরে তাঁরা খুশি। ফোর্ডে অ্যাভিয়েশন ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত এক সেনার বাবা আমিনি ওসিয়াস সিএনএন-কে বলেন, ‘এ বার শান্তিতে ঘুমোতে পারব।’