জন্ম থেকেই দৃষ্টিশক্তি ক্ষীণ, হার না মানার জেদ নিয়েই প্রেমজিতের স্বপ্ন সিভিল সার্ভিস - 24 Ghanta Bangla News
Home

জন্ম থেকেই দৃষ্টিশক্তি ক্ষীণ, হার না মানার জেদ নিয়েই প্রেমজিতের স্বপ্ন সিভিল সার্ভিস

Spread the love

ক্ষীণদৃষ্টি নিয়ে প্রতিদিন লড়াই করেও প্রেমজিতের স্বপ্ন থেমে নেই। ভবিষ্যতে কলা বিভাগে অনার্স নিয়ে পড়ার পাশাপাশি ডব্লিউবিসিএস কিংবা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে চায় সে। দেশের সেবায় নিজেকে নিয়োজিত করার ইচ্ছাই তাঁকে প্রতিনিয়ত লড়াই করার শক্তি জোগায়, জানায় প্রেমজিত। তার কথায়, ‘বাড়ির অবস্থা খুব খারাপ। কী ভাবে পড়াশোনা চালাব জানি না। কিন্তু পড়াশোনা বন্ধ করতে চাই না। দরকার হলে বাবার সঙ্গে আমিও ভিক্ষা করব, তবুও স্বপ্ন দেখা ছাড়ব না।’ অভাব, অন্ধকার আর প্রতিকূলতার মধ্যেও প্রেমজিত প্রমাণ করেছে, প্রবল ইচ্ছাশক্তি আর হার না মানার জেদ থাকলে কোনও বাধাই সাফল্যকে আটকে রাখতে পারে না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *