অপেক্ষা বাড়ল ইস্টবেঙ্গলের, মোহনবাগানের দুরন্ত কামব্যাক, ডার্বিতে অপ্রতিরোধ্য সবুজ-মেরুন
ম্যাচের শুরুতেই ইস্টবেঙ্গল সমর্থকদের পক্ষ থেকে নামানো হয়েছিল একটি টিফো। সেখানে লেখা ছিল, ‘প্রজন্ম থেকে প্রজমান্তর, অবিরাম রক্তক্ষরণের আজ এই শেষ প্রহর।’ দুই দশকের অপেক্ষার অবসান হওয়ার খুব কাছে চলে গিয়েছিল ইস্টবেঙ্গল। সুপার সাব হিসেবে নেমে ৮৫ মিনিটে গোল করে ইস্টবেঙ্গলের স্বপ্নপূরণের নায়ক হয়ে উঠছিলেন এডমুন্ড লালরিনডিকা। কিন্তু মর্যাদার ডার্বিতে এক ইঞ্চিও জমি ছাড়ল না মোহনবাগান।
পরিবর্ত হিসেবে নেমে ত্রাতা হয়ে উঠলেন সেই দিমিত্রি পেত্রাতোস। ৮৯ মিনিটের মাথায় কর্নার থেকে বল পেয়ে ব্যাক হেডে গোল করলেন জেসন কামিংস। ১-১ গোলে ড্র হলো কলকাতা ডার্বি। বহু বছর পরে হাড্ডাহাড্ডি কলকাতা ডার্বির সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। শেষ ল্যাপে চূড়ান্ত জমে উঠল ISL-এর চ্যাম্পিয়নশিপের লড়াই।