Sebi FPI Rules: বিদেশি বিনিয়োগকারীদের জন্য PAN পাওয়ার নিয়ম সহজ করল সেবি
সেবি জানিয়েছে, Common Application Form (CAF)-এ যাঁর নামে রয়েছে, তিনি Authorised Signatory হিসেবে থাকবেন। তাঁকেই প্যান আবেদনের ক্ষেত্রে অনুমোদিত প্রতিনিধি হিসেবে ধরা হবে। আলাদা করে অতিরিক্ত নথি জমা দিতে হবে না। সেবির কথায়, ‘PAN আবেদনের উদ্দেশ্য ছাড়া অথোরাইজ়ড সিগনেটরির দায়বদ্ধতা আর কোনও ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’