David Burke Dead: প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক, ৯২ বছর বয়সে অবসান - 24 Ghanta Bangla News
Home

David Burke Dead: প্রয়াত ‘শার্লক হোমস’ খ্যাত অভিনেতা ডেভিড বার্ক, ৯২ বছর বয়সে অবসান

Spread the love

যুক্তরাজ্যের বিখ্যাত ড্রামা স্কুল ‘রাডা’ (Rada)-র ছাত্র ছিলেন ডেভিড বার্ক। মঞ্চ, টেলিভিশন এবং রেডিও— তিনটি মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গিয়েছেন তিনি। ন্যাশনাল থিয়েটারে ‘লর্ড অফ দ্য রিংস’ খ্যাত তারকা ইয়ান হোম-এর সঙ্গে ‘কিং লিয়ার’ নাটকে তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।

আশির দশকে তুমুল জনপ্রিয় হওয়া ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ শার্লক হোমস’ সিরিজ়ে জেরেমি ব্রেটের (শার্লক হোমস) বিপরীতে ডক্টর ওয়াটসনের চরিত্রে অভিনয় করে তিনি ‘আইকনিক’ তকমাও পেয়েছিলেন। এ ছাড়াও ‘মিডসোমার মার্ডারস’ এবং ‘দ্য উডল্যান্ডার্স’-এর মতো জনপ্রিয় সিরিজ়েও দেখা গিয়েছে ডেভিডকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *